বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নলছিটিতে সরকারি গাছ বিক্রি করলেন বিএনপি নেতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:14:42 pm, Sunday, 4 August 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে পীর মোয়াজ্জেম হোসেন সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা বিএনপি সহ-সভাপতি এনায়েত করিম মিশু নান্দিকাঠি বাইপাস মোড়ে সড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৯টি গাছ দেড় লাখ টাকায় বিক্রি করে দেন।

বিক্রেতারা গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সময় শনিবার বিকেলে ঝালকাঠি জেলা পরিষদের একটি টিম ঘটনাস্থলে এসে গাছগুলো কাটা বন্ধ করে দেয়। তবে কাটা গাছের বড় টুকরোগুলো ক্রেতা আগেই নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি নান্দিকাঠি গ্রামের বাসিন্দা এনায়েত করিম মিশু ওই সড়কের পূর্ব পাশে থাকা ছোট-বড় ৯টি গাছ নিজের দাবি করে দেড় লাখ টাকায় ব্যবসায়ী নাইম বিশ্বাসের কাছে বিক্রি করেন।

এর মধ্যে রেইন্ট্রি, চাম্বল, মেহগনিসহ নানা প্রজাতির গাছ রয়েছে। শ্রমিকরা শনিবার সকালে গাছ কাটা শুরু করে। এলাকাবাসীরা বিষয়টি জেলা পরিষদের কর্মকর্তাদের জানালে তারা গাছ কাটা বন্ধ করে দেয়।

সরকারি গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে এনায়েত করিম মিশু বলেন, ‘সড়কের ওপর গাছগুলো আমার জমিতেই রয়েছে। তবে জমি মাপজোখের পর গাছগুলো জেলা পরিষদের সীমানায় পড়লে তাদের দিয়ে দিবো।’

ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে। খোঁজখবর নিয়ে সরকারি গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নলছিটিতে সরকারি গাছ বিক্রি করলেন বিএনপি নেতা

প্রকাশের সময় : 09:14:42 pm, Sunday, 4 August 2019