নলছিটিতে সড়ক অবরোধ, হাদি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটিতে সড়ক অবরোধ, হাদি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নলছিটিতে সড়ক অবরোধ, হাদি হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি




ঝালকাঠি প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। ফলে বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন সড়কের দুই পাশে প্রায় তিন ঘণ্টা আটকে থাকে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভ সমাবেশে আহত জুলাই যোদ্ধা মিন্টু হাওলাদার বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার এতদিন পরও হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা।

শিক্ষার্থী সাথি আক্তার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দাবি করছে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এটি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিরই প্রমাণ। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় না আনলে জনগণের আস্থা আরও কমে যাবে।

বক্তারা বলেন, হাদি হত্যার বিচার শুধু একটি পরিবারের দাবি নয়, এটি ন্যায়বিচার ও রাষ্ট্রের দায়বদ্ধতার প্রশ্ন। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD