সংবাদ শিরোনাম:

নলছিটিতে র‌্যাবের অভিযানে রূপাতলী এলাকার সেলিমসহ আটক ৮

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:52:33 pm, Tuesday, 18 February 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসিম হাওলাদারসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ র‌্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৪৮ হাজার ৪০০ টাকা, ১২টি মোবাইলফোন ও ১৯টি সিম উদ্ধার করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৮ প্রেরিত এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার উত্তর মগড় এলাকার সত্তার হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (২৮), মোতালেব হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৪), আমিরাবাদ এলাকার মৃত সেকান্দার খানের ছেলে মো. জামাল খান (৬০), মৃত আওয়াল মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা (৪৮), মৃত ইনসাফ আলী তালুকদারের ছেলে মো. জলিল তালুকদার (৬২), পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার তোতা মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩৬), বরিশালের রূপাতলী এলাকার রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৯), বাকেরগঞ্জের টেংরাখালী এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে মো. কামরুল ইসলাম (৩৯)।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে র‌্যাবের অভিযানে রূপাতলী এলাকার সেলিমসহ আটক ৮

প্রকাশের সময় : 03:52:33 pm, Tuesday, 18 February 2020