সংবাদ শিরোনাম:

নলছিটিতে মোবাইলে রক্তপাত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:04:00 pm, Sunday, 10 March 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি:নলছিটি পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পোলেরহাট বাজারে মোবাইল ফোনে পূর্বের কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে শিফাত সরদার (১৭) নামক যুবককে একই এলাকার রাসেল মোল­া(২৬)’র নেতৃত্বে ০৪ জনে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাসেল মোল­া পোলেরহাট সংলগ্ন মালোয়ার গ্রামের সোহরাব মোল­ার ছেলে।

অন্যরা হলো মোঃ ইয়াশা সরদার(১৮), মোঃ রিয়াদ হাং(১৮), মোঃ ইমন হাং(১৮)। আহতের পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন পূর্বে শিফাত সরদার ও রাসেল মোল­ার মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। তারপর থেকেই রাসেল তার সহযোগীদের নিয়ে এলাকয় ওৎ পেতে থাকে শিফাতকে ঘায়েল করার জন্য ।

এরই ধারাবাহিকতায় গতকাল (শনিবার) বিকেল ৩টার দিকে তারা শিফাতের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

সন্ত্রাসীরা শিফাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আহতের ডাক চিৎকার শুনে তার পিতাসহ স্বজনরা এসে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের বাম হাতের কবজিতে ৮টি ও বাহুতে ১২টি সেলাই দেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় শিফাতের মামা বাদি হয়ে গতকাল সন্ধ্যায় নলছিটি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে মোবাইলে রক্তপাত

প্রকাশের সময় : 10:04:00 pm, Sunday, 10 March 2019