সংবাদ শিরোনাম:

নলছিটিতে প্রকাশ্যে কলেজ ছাত্রীকে হত্যা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:35:53 pm, Monday, 4 February 2019
  • 24 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তার (১৯) ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। সে বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে আসে মুক্তা। তাঁর মোবাইলফোনে কল করে বাড়ির বাইরে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত কলেজ ছাত্রীর মোবাইলফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে প্রকাশ্যে কলেজ ছাত্রীকে হত্যা !

প্রকাশের সময় : 07:35:53 pm, Monday, 4 February 2019