সংবাদ শিরোনাম:

নলছিটিতে পল্লী বিদ্যুতের খুঁটিচাপায় প্রাণ গেল শ্রমিকের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:10:14 pm, Wednesday, 1 April 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

পল্লী বিদ্যুতের খুঁটি স্থানান্তর করছেন শ্রমিকরা। দুর্ঘটনার কিছুক্ষণ আগে তোলা ছবি।

ঝালকাঠি প্রতনিধি॥ ঝালকাঠির নলছিটিতে রাস্তার পাশে পল্লীবিদ্যুতের খুঁটি স্থানান্তরের সময় তার নিচে চাপা পড়ে সুজন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বরিশাল নগরির পলাশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ডহরপাড়া গ্রামে বিদ্যুতের খুঁটি এনে রাখেন ঠিকাদার। বুধবার ওই খুঁটিগুলো বিভিন্ন স্থানে বসানোর জন্য ক্রেনে করে স্থানান্তর করছিলেন শ্রমিকরা। হঠাৎ ক্রেন সরে গেলে খুঁটির নিচে চাপা পড়েন দুই শ্রমিক। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সুজন।

অপর শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ওয়ালিউল ইসলাম মিন্টু বলেন, চারজন শ্রমিক বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তরের কাজ করছিলেন। হঠাৎ ক্রেন সরে গেলে এক শ্রমিক নিচে চাপা পড়ে মারা যান। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। নলছিটি থানার সহকারী উপপরিদর্শক সুব্রত দাস বলেন, লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে পল্লী বিদ্যুতের খুঁটিচাপায় প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের সময় : 03:10:14 pm, Wednesday, 1 April 2020