সংবাদ শিরোনাম:

নলছিটিতে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:12:22 pm, Saturday, 22 February 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চারদিন পর আসিফ হাওলাদার নামে এক কিশোরের (১৭) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নলছিটি শহরের লঞ্চঘাট এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসিফ হাওলাদার নলছিটি শহরের খাসমহল এলাকার ফল বিক্রেতা শাহীন হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দহে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত কিশোর আসিফ তার বাবার সাথে ভ্যানগাড়িতে ফল বিক্রির কাজে সহযোগীতা করত। ব্যবসার কাজে সে গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় । স্বজনরা সম্ভব্য সব জায়গায় খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। শনিবার দুপুরে লঞ্চঘাট এলাকায় একটি পরিত্যাক্ত ডোবায় স্থানীয়রা তার অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আসিফের চাচা নাছির হাওলাদার জানান, গত মঙ্গলবার দুপুরে খাসমহল এলাকার ফ্রিজ মেকার সোহেল ও তার কর্মচারি পলাশের সঙ্গে আসিফের ঝগড়া হয় । এসময় তারা আসিফকে মেরে ফেলার হুমকি দেয়। ওইদিন রাত ৮ টার দিকে হাইস্কুল সড়কে বাবার ফলের দোকানে যাওয়ার উদ্যেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখোজি করেও তাকে পাওয়া যায়নি। হুমকিদাতা ওই যুবকরাই আসিফকে মেরে ফেলেছে বলে ধারণা করছেন তিনি।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, গত চারদিন নিখোঁজ থাকার পর কিশোর আসিফের মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ফুলে পচন ধরায় শারিরীক নির্যাতনের কোনো চিহ্ন বুঝা যাচ্ছে না।

ময়না তদন্তের রিপোর্টে সবকিছু পরিস্কার হবে। এ ঘটনায় জড়িত থাকার সন্দহে জিজ্ঞাসাবাদের জন্য সোহেল ও পলাশ নামে স্থানীয় দুই জনকে আটক করেছে পুলিশ । তবে নিহতের পরিবারে পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি বলে ওসি আরো জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 07:12:22 pm, Saturday, 22 February 2020