নলছিটিতে ছাত্রলীগের উদ্যোগে জীবানুনাশক স্প্রে ও মাইকিং Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটিতে ছাত্রলীগের উদ্যোগে জীবানুনাশক স্প্রে ও মাইকিং

নলছিটিতে ছাত্রলীগের উদ্যোগে জীবানুনাশক স্প্রে ও মাইকিং




নিজস্ব প্রতিবেদক॥ করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ঝালকাঠির নলছিটি উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে জীবানুনাশক স্প্রে ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে।

 

গত এক সপ্তাহ ধরে উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান জামালের নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা, যানবাহন, রাস্তাঘাট, অলিগলি ও বেশ কয়েকটি মসজিদে জীবানুনাশক স্প্রে করা হয়।

 

এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, নাঈম সরদার, আল-মামুন, মোহাম্মদ রাব্বি, রাকিব সিকদার প্রমুখ।

 

এছাড়া তাদের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার দিয়ে সড়কে চলাচল করা মানুষদের হাত ধুয়ে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করতে মাইকিং অব্যাহত রেখেছেন তারা।

 

কুশঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান জামাল বলেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করতে মাইকিং করেছি। ইউনিয়নে প্রবেশ করা এবং বাইরে যাওয়া যানবাহনকে জীবানুমুক্ত করার জন্য আমরা জীবানুনাশক স্প্রে করছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD