সংবাদ শিরোনাম:

নলছিটিতে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন বাবুই পাখি হত্যাকারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:49:27 pm, Sunday, 11 April 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের দিনমজুর জালাল সিকদার বাবুই পাখির ছানা মেরে ফেলার দায় স্বীকার করে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। তিনি বলেন পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করবো না বলে সবার কাছে ক্ষমা চান।

বাবুই পাখির ছানা মেরে ফেলার খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার অভিযুক্ত জালাল সিকদারকে শনিবার রাতে তার কার্যালয়ে ডেকে আনেন। বৃদ্ধ জালাল সিকদার আইন জানেন না এবং বিষয়টি অপরাধ হয়েছে বলে স্বীকার করেন এবং আর কখনোই এমনটি করবে না বলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি থানার ওসি মো. আলী আহমেদসহ ভৈরবপাশা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও রুম্পা সিকদার জানান, জালাল সিকদার বৃদ্ধ মানুষ এবং কৃষক। বাবুই পাখিতে ধান খাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ক্ষোভে এমন ঘটনা ঘটিয়েছেন। তাকে আমার অফিসে ডাকা হলে তিনি এসে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বলেন আমি অশিক্ষিত মানুষ। কোনো নিয়ম-আইন জানি না। এমন কাজ জীবনেও আর হবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন বাবুই পাখি হত্যাকারী

প্রকাশের সময় : 09:49:27 pm, Sunday, 11 April 2021