বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নলছিটিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা ছাত্রলীগ নেতা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:35:20 pm, Wednesday, 21 November 2018
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ শহরের হাসপাতাল সড়কের কাওছার হোসেন সালমান নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। নিহত রাকিব পৌরসভার নান্দিকাঠি এলাকার মাসুম হোসেনের ছেলে।

নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রেমঘটিত একটি বিষয়টি নিয়ে রাবিকের সঙ্গে সহপাঠী নাফিউল, সিহাব ও রাহাতের বিরোধ চলছিল। এনিয়ে গত ১৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে রাকিবকে মারধর করা হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে উভয়কে ডেকে মিমাংসা করে দেয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি নাফিউল ও তাঁর সহযোগিরা। বন্ধের দিন বুধবার সকালে তারা কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেলছিল। রাকিব হোসেন একাদশ শ্রেণির পরীক্ষার জন্য ফরম পূরণ করতে গেলে নাফিউল ও তার সহযোগিরা কিক্রেট খেলার স্ট্যাম্প ও ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল নেওয়ার পথে মৃতু্য হয় রাকিবের।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনার পরপরই শহরের হাসপাতাল সড়ক থেকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে কাওছার হোসেন সালমান নামে এক যুবককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।আটককৃত সালমান হাসপাতাল সড়কের জাকির হোসেন সরদারের ছেলে। সে নলছিটি উপজেলা ছাত্রলীগের সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নলছিটিতে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা ছাত্রলীগ নেতা আটক

প্রকাশের সময় : 05:35:20 pm, Wednesday, 21 November 2018