সংবাদ শিরোনাম:

নলছিটিতে ওপেন হাউজ ডে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:01:13 pm, Thursday, 12 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নলছিটি মডেল থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এতে নলছিটি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। নলছিটি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ হোসাইন আহম্মেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ওপেন হাউজ ডে

প্রকাশের সময় : 06:01:13 pm, Thursday, 12 September 2019