নবী দাবীকারী চরমোনাই পীরের ফাঁসির দাবী Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




নবী দাবীকারী চরমোনাই পীরের ফাঁসির দাবী

নবী দাবীকারী চরমোনাই পীরের ফাঁসির দাবী




প্রেস বিজ্ঞপ্তি ॥ নবী দাবীকারী চরমোনাই পীরের ফাঁসি চায় নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা,

প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবীর খান, মহাসচিব চঞ্চল মেহমুদ কাশেম, ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের ও যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান এক লিখিত বিবৃতিতে উল্লেখ করেন,

গত ২০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় চরমোনাইর বর্তমান পীর বলেছেন, ‘নৌকায় ভোট দিলে শেখ হাসিনা, ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া আর হাতপাখায় ভোট দিলে পাবেন আল্লাহর নবী।’

যেহেতু নৌকা শেখ হাসিনা, ধানের শীর্ষ খালেদা জিয়া আর হাতপাখা চরমোনাই পীরের প্রতিক, সেহেতু তাঁর বক্তব্যনুসারে নিজেকে নবী দাবীকরে ধর্মের চরম অবমাননা করেছেন।

অনতিবিলম্বে সরকারীভাবে ধর্ম অবমাননা, নিজেকে নবী করার অপরাধে তাঁর ফাঁসি কার্যকর করতে হবে।

যাতে করে আর কোন ব্যক্তি নবীর সাথে, ইসলামের সাথে ব্যবসায়িক বা রাজনৈতিক তুলনা না করতে পারে। একই সাথে নেতৃবৃন্দ বলেন, এইপীর নামক ভন্ড প্রতারক ধর্মব্যবসার রাজনীতি করায় আজ ইসলামের অবমাননাই শুধু নয় চরমভাবে বাংলাদেশে ইসলাম ধর্মের কর্মকান্ড বাঁধাগ্রস্থ হচ্ছে।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য নূন্যতম সাজা হিসেবে চরমোনাই পীরের ফাঁসি, শাসনতন্ত্র আন্দোলন সহ সকল ‘ইসলাম’ শব্দ ব্যবহারকারী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে সারাদেশে সত্যিকারের ধর্মভীরু মানুষদেরকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD