নদীর পানিতে ভাসছে বরিশাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:18:40 am, Saturday, 22 August 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে কীর্তনখোলা নদীর জোয়ারের পানি নগরীর অভ্যন্তরে প্রবেশ করেছে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে দুর্ভোগে পড়েন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে।

এতে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর, রসুলপুর, ভাটিখানা, আমানতগঞ্জ, সদর রোড, প্যারারা রোড, আগরপুর রোডসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এসব এলাকার সড়ক, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও হাঁটু পানি আবার কোথাও গিরা পানি রয়েছে।

নদীর পানিতে ভাসছে বরিশাল !

পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ জানান, বরিশাল বিভাগের ১২৫টি নদ-নদীর মধ্যে বেশীরভাগ নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বিভাগের ১৫টি নদীর ১৭টি পয়েন্টে পানি পানির উচ্চতা পরিমাপ করে উন্নয়ন বোর্ড। এর মধ্যে ১৫টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে গত ২০ বছরের মধ্যে কীর্তনখোলা নদীর পানি গত বৃহস্পতিবার সর্বোচ্চ লেভেল অতিক্রম করে। এ দিন কীর্তনখোলা নদীর পানির উচ্চতা ছিলো ৩.৭ সেন্টিমিটার। অর্থাৎ বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে কীর্তনখোলার নদীর পানি প্রবাহিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানির চাপের কারণে নদী তীরবর্তী জেলা এবং উপজেলা পর্যায়ের সকল এলাকায় মানুষ বিপাকে পড়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

নদীর পানিতে ভাসছে বরিশাল

প্রকাশের সময় : 01:18:40 am, Saturday, 22 August 2020