বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নদীবন্দরেও ঢাকামুখী মানুষের স্রোত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:15:47 pm, Wednesday, 12 June 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।  ঈদের বন্ধ এবং সরকারি সাপ্তাহিক ছুটি শেষে আজ খুলছে গার্মেন্ট। এ কারণে গতকাল বরিশাল নদীবন্দরে ছিল কর্মস্থলমুখী মানুষের স্রোত। অতিরিক্ত যাত্রী বোঝাই করে গতকাল বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ২০টির বেশি সরকারি-বেসরকারি লঞ্চ-স্টিমার। আজ পর্যন্ত অতিরিক্ত যাত্রীর ভিড় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের পরদিন ৬ জুন থেকেই প্রিয়জনকে ছেড়ে রাজধানীমুখী হতে শুরু করে দক্ষিণাঞ্চলের মানুষ।

গত ৫ দিন ধরে বরিশাল নদীবন্দর থেকে লাখ লাখ যাত্রী বিশাল বিশাল অত্যাধুনিক লঞ্চ বোঝাই করে রাজধানীতে ফিরেছে। গতকালও বরিশাল নদীবন্দরে ঢাকামুখী অতিরিক্ত যাত্রীদের স্রোত দেখা গেছে। নদীবন্দর ঘুরে দেখা গেছে, বিকাল ৪টার আগেই বন্দরে নোঙ্গর করা ১৮টি বেসরকারি লঞ্চের ডেক যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। লঞ্চ ছাড়তে তখনো বাকি ছিল ৩ থেকে ৪ ঘণ্টা।

লঞ্চের কলম্যানরা যাত্রীদের ডেকে ডেকে লঞ্চে তুলছিল। কানায় কানায় পূর্ণ হওয়ার পরও অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। কেবিনের যাত্রী ছিল নির্ধারিত। বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, নদীবন্দরে যাত্রীদের শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই রোধে প্রতিটি লঞ্চে নজরদারি করা হচ্ছে। এদিকে নদীবন্দরে গতকালও নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নদীবন্দরেও ঢাকামুখী মানুষের স্রোত

প্রকাশের সময় : 03:15:47 pm, Wednesday, 12 June 2019