নদীতে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদীতে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ !

নদীতে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ !

নদীতে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারত সীমান্তে পেঁয়াজবোঝাই ট্রাকগুলো গত ১ সপ্তাহ ধরে বাংলাদেশের অভিমুখে দাঁড়িয়ে থাকলেও রফতানির কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে রোববার ও সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

 

 

এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে আসা বিভিন্ন পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালক বলেন, সীমান্তের ওপারে ভারতের হিলির বালুপাড়া পার্কিংয়ে পেঁয়াজবোঝাই শতাধিক ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখিছে। গত ১ সপ্তাহ ধরে লোড অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণে প্রতি ট্রাকে ৩-৪ টন করে পেঁয়াজ পচে গেছে। সেসব পেঁয়াজ সেখানকার ছোট যমুনা নদীতে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা।

 

 

হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষ গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ দেয়। এরপর ১৮ সেপ্টেম্বর এক সিদ্ধান্তে তারা জানায় শুধু মাত্র ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এলসি করা পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে রফতানি করা হবে। এই পরিপ্রেক্ষিতে গত শনিবার এ বন্দর দিয়ে ২৪৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়। যার মধ্যে অধিকাংশই পচে নষ্ট হয়েছে। তবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এলসি করা ১০ হাজার মেট্রিকটন পেঁয়াজ রফতানির অনুমতি না দেয়ায় এসব পেঁয়াজের চালান সীমান্তে আটকে আছে।

 

 

তিনি বলেন, আমরা ভারতের ব্যবসায়ীদের বলেছি আপনারা আপনাদের সরকারের ওপর চাপ সৃষ্টি করুন। আজ-কালের মধ্যে আমাদের পেঁয়াজ দেয়া না হলে আমরা এ পচা পেঁয়াজ নেব না বলে জানিয়েছি। এ পেঁয়াজ নিয়ে এরইমধ্যে আমরা অর্ধকোটি টাকা লোকসানে পড়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD