বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে না

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:48:41 pm, Tuesday, 24 August 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ ইলিশের ভরা মৌসুমে পূর্ণিমা তিথিতেও উপকূলীয় জেলা বরগুনার আমতলী ও তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে না। প্রতিদিন জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে শূন্যহাতে ফিরে আসছে।

উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। কিন্তু এবারের পূর্ণিমা তিথিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে না। এ কারণে জেলেরা ধারণা করছেন পায়রা (বুড়িশ্বর) নদী ইলিশ শূণ্য হয়ে পড়েছে।

একাধিক জেলেরা জানায়, পূর্ণিমার জো কেঁটে যাওয়ায় এখন আর পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ মাছ পড়ছে না। আবার অমাবশ্যা জো এলেই হয়তো রূপালী ইলিশ ধরা পড়বে।

আমতলীর বৈঠাকাটা গ্রামের জেলে মো. খলিলুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে পায়রা নদীতে জাল ফেলে কাঙ্খিত ইলিশের দেখা পাচ্ছি না। যা পাই তা সাইজে অনেক ছোট ঝাটকা।

তালতলীর জয়ালভাঙ্গা গ্রামের জেলে মো. রফিকুল ইসলাম বলেন, পায়রা নদীর সাগর মোহনায় জাল পেতেও রূপালী ইলিশের দেখা পাচ্ছি না। কালেভদ্রে দুই একটি পেলেও তা সাইজে অনেক ছোট।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, পায়রা (বুড়িশ্বর) নদীতে স্রোত ও গভীরতা কমে যাওয়া এবং নদীতে ইলিশ বিচরণের জন্য অনুকূল পরিবেশ না থাকায় এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। তবে আগামী ১৫ দিনের মধ্যে অনেক ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে না

প্রকাশের সময় : 10:48:41 pm, Tuesday, 24 August 2021