সংবাদ শিরোনাম:

নতুন বার্তা আবহাওয়া অফিসের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:51:10 pm, Monday, 14 September 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে। তাই মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ভারতের অন্ধ্র উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নতুন বার্তা আবহাওয়া অফিসের

প্রকাশের সময় : 02:51:10 pm, Monday, 14 September 2020