নতুন বছরের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নতুন বছরের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নতুন বছরের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা




ডেস্ক রিপোর্ট : অন্যান্যবার ডিসেম্বরে শীত জাঁকিয়ে বসলেও এবারের চিত্র ভিন্ন। ডিসেম্বরের শেষদিকে এসেও শীতের তেমন প্রভাব নেই। বরং বিগত কয়েকদিন ধরে মেঘের কারণে দিনে শীত ও রাতে কিছুটা গরম অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। জানুয়ারির শুরুর দিকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) মেঘ কেটে যাওয়ায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আর দেশের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী তিন দিন আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনে ঠান্ডা এবং রাতে তুলনামূলক গরম অনুভূত হচ্ছিল। এখন তেমন থাকবে না, তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তবে কুয়াশা কুয়াশা ভাব থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

জানুয়ারির শুরুর দিকে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD