সংবাদ শিরোনাম:

নতুন ধরনের ১০০ টাকার নোট আসছে বাজারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:16:51 pm, Tuesday, 5 March 2019
  • 51 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:নতুন ১০০ টাকার নোট আসছে বাজারে। এবার ১০০ ভাগ কটন কাগজের উপর বার্নিশযুক্ত এ নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী শতভাগ কটন কাগজে ইউভি কিউরিং বার্নিশযুক্ত করে বাজারে আনা হচ্ছে।

নোটের আকার হবে ১৪০ মিমি ×৬২ মিমি। আগামী ৭ মার্চ হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে।

নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। ফলে নোটটি চকচকে অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর উপর কলম দ্বারা লেখা কঠিন হবে।

এছাড়া, নোটটি ব্যবহারের সময় আগের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে।

উল্লেখ্য, বার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের আগের সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে।

নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নতুন ধরনের ১০০ টাকার নোট আসছে বাজারে

প্রকাশের সময় : 07:16:51 pm, Tuesday, 5 March 2019