সংবাদ শিরোনাম:

নগর ভবন ছাড়ছেন আইভী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:46:34 pm, Tuesday, 14 December 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।

তিনি জানান, মঙ্গলবার ছিল মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ কর্মদিবস। তাই মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়ে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় নগর ভবনের নির্মাণাধীন ভবন মিলনায়তনে এডিবি সাহায্যপুষ্ট (ইউআইআইপিএফ-এনসিসি) প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক আলোচনা সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, অফিস যেভাবে চলছিল আপনারা সেইভাবে চালাবেন। কোনো ধরনের ফাঁকি দেবেন না। আমি আপনাদের সঙ্গে অনেক সময় রাগারাগি করেছি সেটা সম্পূর্ণ কাজের স্বার্থে ও নারায়ণগঞ্জের স্বার্থে। আমি এখানে থাকবো না অন্য আরেকজন আসবে। অথবা আমি ফেরত আসব। কিন্তু আপনাদের প্রতিষ্ঠান এখানে থাকবে। আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু থাকবেন। সুতরাং কোন ধরনের অবহেলা এ দুই মাস করবেন না।

এদিকে আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) নাসিক নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। এ দিন সেলিনা হায়াত আইভী তার অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে। সেলিনা হায়াত আইভী ছাড়াও ইতিমধ্যে মেয়র পদে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগর ভবন ছাড়ছেন আইভী

প্রকাশের সময় : 09:46:34 pm, Tuesday, 14 December 2021