সংবাদ শিরোনাম:

নগরীর সাগরদীর আলোচিত দুলাল হত্যা মামলা,পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:46:05 pm, Wednesday, 2 October 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল নগরীর সাগরদী এলাকায় আলোচিত দুলাল সিকদার হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান সোমবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে এই মামলা তদন্তের নির্দেশ দেন।এর আগে আদালত মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ পরিদর্শক মো. আরাফাত হোসেনের দেয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেন।

আদালত সূত্র জানায়, আগের তদন্ত কর্মকর্তা এসআই আরাফাত হোসেন ৮ জনকে অভিযুক্ত করে গত ২৮ এপ্রিল দুলাল সিকদার হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন।অভিযোগপত্রে এজাহারভূক্ত ১৩ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপরিশ করেন তদন্ত কর্মকর্তা।

নিহতের স্ত্রী রহিমা আক্তার আদালতে ওই অভিযোগপত্রের আপত্তি জানিয়ে মামলা পুনঃতদন্তের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতেই বিচারক পুলিশের দেয়া অভিযোগপত্র প্রত্যাখান করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।উল্লেখ্য, ২০১৮ সালের ২২ নভেম্বর বিকেলে নগরীর সাগরদী দরগাবাড়ি এলাকায় সরকারি দুগ্ধ খামার কর্মচারী দুলাল সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। জমিজমা নিয়ে বিরোধের জের তাকে হত্যা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীর সাগরদীর আলোচিত দুলাল হত্যা মামলা,পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশের সময় : 05:46:05 pm, Wednesday, 2 October 2019