নগরীর লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধর লাশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধর লাশ

নগরীর লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধর লাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে দুলাল হাওলাদার নামের এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দিবাগত রাতে নদী বন্দর সংলগ্ন খেয়াঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম ছাড়া অন্য কোন পরিচয় জানা যায়নি বলে কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী খেয়াঘাটের ট্রলার চালক মো. হাসান জানান, ‘খেয়াঘাট সংলগ্ন মায়ের দোয়া হোটেলের কর্মচারী ছিলেন দুলাল নামের ওই বৃদ্ধ। তবে বেশ কিছুদিন যাবত তিনি ওই দোকানের কাজও ছেড়ে দেন। শুক্রবার রাতে হঠাৎ করেই খেয়াঘাট সংলগ্ন ফুটপাতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘তিনজন লোক ওই ব্যক্তিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। এজন্য খেয়াঘাটের ট্রলার চালক হাসান, কাঁচা বাজারের শ্রমিক আজিজুর রহমান ও একই এলাকার রনি নামের ওই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল। তবে পরবর্তীতে রাতেই আবার ছেড়ে দেয়া হয়েছে।

ওসি বলেন, ‘দুলাল নামের ব্যক্তি দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ কারনেই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে তার পরিবারের লোকেদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কেউ অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD