নগরীর রূপাতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর রূপাতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরীর রূপাতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১




নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী এলাকায় পিকআপ ভ্যান ও থ্রি-হুইলার (মাহিন্দ্রা) সংঘর্ষে ফরিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।আজ শুক্রবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফরিদ নগরের ২৩ নম্বর ওয়ার্ডের জাগুয়ারহাট চাঁদকাঠী এলাকার নূর ইসলামের ছেলে। সদর রোড এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে তার।

আহত তিনজন হলেন- নগরের কালিজিরা এলাকার খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (২৫), তার ছেলে খালেদ (৯) ও জেলার নলছিটি উপজেলার নুরজাহান (৪০)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, থ্রি-হুইলারটি যাত্রী নিয়ে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এলে বরিশাল থেকে ঝালকাঠীগামী একটি পিকআপের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারের চার যাত্রী আহত হন।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD