নগরীর রূপাতলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর রূপাতলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নগরীর রূপাতলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু




নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নগরীর রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিল এলাকার নিজ বাসায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির তালুকদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব।

মনির নগরীর রূপাতলী এলাকার আব্দুস ছত্তার তালুকদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, নিজ বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনির। অচেতন অবস্থায় দ্রুত তাকে হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই মো. তানজিল জানান, সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD