সংবাদ শিরোনাম:

নগরীর রুপাতলীর নাসিরকে ৭ দিনের জেল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:32:49 pm, Wednesday, 11 September 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নাসির উদ্দিন হাওলাদার (৪০) নামের এক দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে জোনাল সেটেলমেন্ট অফিস থেকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত নাসির উদ্দিন হাওলাদার নগরীর রুপাতলী এলাকার আহমেদ মোল্লা সড়কের বাসিন্দা মুজাম্মেল হাওলাদার ছেলে।

জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আহসান হাবিব বলেন, দীর্ঘদিন থেকে কিছু ব্যক্তি নিজেদেরকে সেটেলমেন্ট অফিসের বিভিন্ন কাজের লোক পরিচয় দিয়ে জমিজমা সংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

বিষয়টি ডিবি পুলিশকে ও সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিককে জানালে তিনি অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে ১৮৬০ সালের ১৮৬ ধারা অনুযায়ী সাজা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক জানান, কিছু ব্যক্তি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন কাজ করে দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারনামূলকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে নাসির উদ্দিন হাওলাদার নামের এক দালালকে আটক করে সাজা প্রদান করা হলেও অন্য দালালরা পালিয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

নগরীর রুপাতলীর নাসিরকে ৭ দিনের জেল

প্রকাশের সময় : 10:32:49 pm, Wednesday, 11 September 2019