বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নগরীর মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:25:06 pm, Tuesday, 28 April 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। নগরীর কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ এমএ আজাদ সজলের (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, ডাঃ আজাদের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠিতে। তার পরিবার ঢাকায় থাকেন। শেবাচিম হাসপাতালে চাকরির সুবাদে তিনি বরিশালেই থাকতেন। প্রাইভেট প্রাকটিসের পাশাপাশি মমতা স্পেশালাইজড হাসপাতালের সাত তলার একটি কক্ষে (ডরমিটরিতে) থাকতেন তিনি।

পরিচালক আরও জানান, সোমবার দিবাগত রাত থেকে ডাঃ আজাদের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সকালে মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ পরে থাকতে দেখা যায়।

মৃত চিকিৎসক আজাদের স্বজন ও সহকর্মীরা জানিয়েছেন, আজাদের স্ত্রী ও দুই সন্তান ঢাকায় বসবাস করেন। এ কারণে প্রায় বছরখানেক যাবত তিনি নগরীর কালিবাড়ি রোডের মমতা হাসপাতালের সাত তলার একটি কক্ষে বসবাস করতেন। মঙ্গলবার রাতে সেহরির সময় তার স্ত্রী ঢাকা থেকে ফোনে যোগাযোগ করে না পাওয়ায় মমতা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার রুমে তালা দেওয়া দেখে পুলিশকে খবর দেয়। সকালে পুলিশের উপস্থিতিতে ওই কক্ষের তালা ভাঙা হয়।

এরপর খোঁজাখুঁজি করে হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ দেখতে পান মমতা হাসপাতালের এক কর্মী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তবে এ মৃত্যুকে প্রাথমিকভাবে সন্দেহজনক বলে মনে করছেন স্বজনরা, তারা ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। যদিও এ মৃত্যু দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করছেন মমতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জহিরুল হক মানিক।

এদিকে ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম বলেন, চিকিৎসক নিখোঁজের বিষয়টি সকালে তাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। এরপর তারা হাসপাতালে এসে অনুসন্ধান চালিয়ে লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ও চশমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত চলছে। ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নগরীর মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 05:25:06 pm, Tuesday, 28 April 2020