নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরে ৮ নং গুচ্ছগ্রামের পলাশপুর জামিয়া ইসলামিয়া দারুন নাজাত কওমী মাদ্রাসাটি স্থানীয় আবদুস সবুর নামক এক ব্যাক্তি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসাটির প্রতিসঠাতা পরিচালক মনিরুল ইসলাম মনির।
অভিযোগ সুত্রে তিনি বলেন,আমি এবং আমার পিতা- ভাই- আত্মীয়দের সহযোগিতায় স্থানীয় সাবেক কাউন্সিলর মাইনুল ইসলামের কাছ থেকে স্টাম্পে লিখিতভাবে ৪ শতাংশ জমি ক্রয় করে মাদ্রাসাটি গড়ে তুলি।এর পুর্বে একই এলাকার আবদুস সবুরের মেয়েকে বিয়ে করি।
বিয়ের পর থেকেই আমার মাদ্রাসাটি দখলে নেয়ার জন্য বিভিন্ন পায়তারা করতে থাকে শ্বশুর সবুর। কোন ভাবেই দখলে নিতে না পেরে নিজ মেয়েকে দিয়ে জামাই মনিরের বিরুদ্ধে একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করে। ইতিমধ্যে জমির দলিল দাতাদের সাথেও আঁতাত করে তারা।
অবশেষে শালিসের মাধ্যমে আমাকে ৩ শতাংশ জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত হলে দলিল সম্পাদনের জন্য ২২ টাকা দেই আবদুস সবুরকে। কিন্তু দলিল করার নির্দিষ্ট দিনে তারা আমার নামে দলিল না করে না উল্টো আদালত চত্বরে আমার উপর হামলা চালায়।
মনির আরও বলেন,আমার শ্বশুর এবং স্ত্রী মিলে আমার নিজ বাসা দখল করে বসবাস করছে এমনকি আমাকেও বাসায় ঢুকতে দিচ্ছে না।
পাশাপাশি আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা মোটেও সত্য নয়। ভুক্তভোগী মনির এই অপশক্তি থেকে মাদ্রাসা এবং নিজেকে রক্ষা করতে প্রশাসনসহ উর্ধতন কর্মকর্তাদের তদন্ত পুর্বক জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 
















