বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীতে দুই সন্তানের জননীকে পিটিয়ে আহত করেছে দুই সন্তানের এক জনক। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুলাই ) সকাল সোয়া এগারোটার দিকে নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়ক এলাকায়। দুই সন্তানের জননী তন্নি ( ছদ্দনাম)কে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পৗ’ছে দেন। তন্নি পেশায় একজন চা বিক্রিতা।
তার বাড়ি কাশিপুর ২৯ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকেন সে। এদিকে তন্নি প্রতিদিনের মত নথুল্লাবাদ কাঁচা বাজারে একটি চায়ের দোকনে বসেন। এসময় বাবুর পরিবারের এক সদস্য তাকে ডেকে বাবুর বাসায় নিয়ে যায়। পরে সেখানে বসে প্রথম স্ত্রীর সামনে চুল ধরে তাকে মারধর শুরে করেন বাবু। মারধর করার বিষয়টি নথুল্লাবাদ বাজার কমিটির সভাপতি মোঃ ফোরকান মিয়াকে জানান তন্নি। ওই দিন সন্ধার পরে নথুল্লাবাদ বাজারের পিছনে একটি অফিসে বসে বাজার কমিটির সভাপতি মোঃ ফোরকান মিয়া, সাধারন সম্পাদক শহিদ,কালামসহ ৪জন শালিস মিমাংসা করেন।
এসময় তন্নিকে বাবুর কাছ থেকে ৫০ হাজার টাকা উত্তলন করে দেয়ার কথা বলেন শালিসদাররা। তন্নি জানান, গত দের বছর ধরে আমি স্থানীয় এনজিও ব্যবসায়ী হাবিবুর রহমানের ছেলে বাবুর সাথে সর্ম্পক করেছে। বিভিন্ন সময়ে আমার সাথে দৈহিক মেলামেশা করেছে, তার ভিডিওসহ বেশ কিছু ছবি আমার মোবাইলে ছিলো। শালিসদার ফোরকান টাকা দেয়ার কথা বলে সবার সম্মুখে সেই ছবি ও ভিডিও ডিলেট করে দেন। বেশ কয়েকটি শর্ত বেধে দেন। তন্নি আরো বলেন, আমি তো তার সাথে আমার সব কিছু শেয়ার করছি,আমার বাকি জীবনাটা বাবুর সাথে কাটাতে চাইছিলাম। আমার শরিরের মুল্য কি ৫০হাজার টাকা ? এই কথ বলে তন্নি কান্নায় ভেঙে পরেন।
এদিকে নথুল্লাবাদ বাজার কমিটির সভাপতি মোঃ ফোরকান মিয়াকে জানান, বাবুর সাথে ওই নারীর টাকার বিষয় ছিলো তার মিমাংসা করা হয়েছে। ভিডিও ছবি মুছে ফেলার বিষয়টি জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারনেনি। মারধরের বিষয়টি নিয়ে বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন টাকার বিষয় একটা ঝামেলা ছিলো ,সেটার মিমাংসা হয়েছে।
তন্নির প্রথম স্বামীর ঘরের এক ছেলে এক মেয়ে রয়েছে। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর নথুল্লাবাদ কাঁচা বাজারে একটি চায়ের দোকান দেন। এরপর থেকে বাবু তাকে বিয়ের আশ^াস দেন। এমত অবস্থায় তন্নি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply