নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শহরের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ আসাদ সরদার (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বরিশাল মহানগর পুলিশের ডিবি কার্যালয় থেকে রোববার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসাদ মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর এলাকার আজিজ সরদারের ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) সমীরন মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Reporter Name 












