নগরীর কাউনিয়া এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের চার সদস্য আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর কাউনিয়া এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের চার সদস্য আটক

নগরীর কাউনিয়া এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের চার সদস্য আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে বিকাশ প্রতারনা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-হরবিলাস বালা (৩০), তার স্ত্রী বিনা বালা (২৫), সঞ্জয় মন্ডল (২১) ও প্রান কৃষ্ণ মন্ডল (২০)। আটক হরবিলাস ও তার স্ত্রী বিনা বালার বাড়ি মাদারীপুরের রাজৈর এলাকায়। সঞ্জয় ও প্রান কৃষ্ণ মন্ডলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা এলাকায়।

বুধবার দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ ফেব্রয়ারী সিলেটের দক্ষিণ সুরমা থানায় স্থানীয় একটি মসজিদের খাদেম বিকাশে প্রতারনার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলা করেন।

পরে সুরমা থানার ওসি বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে ওই ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তাৎক্ষনিক তিনি (ওসি) বেতার যন্ত্রের মাধ্যমে কাউনিয়া থানার ওসির সাথে যোগাযোগ করলে কাউনিয়া থানার ওসি বিষয়টি তাকে (খাইরুল আলম) অবহিত করেন।

পরবর্তীতে কাউনিয়া এলাকার ওই বিকাশ এজেন্টের সহযোগিতায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালাকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে ওইদিন দিবাগত রাত বারোটার দিকে সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD