ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে হঠাৎ শর্টগানের গুলির শব্দে আতঙ্কিত হয়েছে সাধারন মানুষ। বুধবার বিকেলে নগরীর বাজার রোড এলাকায় এ গুলির ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য কি কারণে এই গুলির শব্দ সে বিষয়টি এথনও অস্পষ্ট রয়েছে। তবে গুঞ্জন রয়েছে বাজার রোডের বাসিন্দা কাওসার শিকদার তার নিজ ছেলে ভুট্টো শিকদারকে লক্ষ্য করে ওই গুলিটি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে পরিনত হয়। যদিও এর ভিন্নটা দাবি করেছেন কাওসার শিকদার ও তার পরিবারের লোকেরা। এমনকি পুলিশও বলছে, নিজ বাসায় বসে কাওসার মিয়া ফাঁকা গুলি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে হঠাৎ করেই বাজার রোড এলাকায় শর্টগানের গুলির শব্দে প্রকম্পিত হয়। উৎসুক জননা গুলির সূত্রখুঁজতে শুরু করেন। এমনকি অনেকেই ভীড় জমান কাওসার মিয়ার বাড়ির সামনে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, গুলির ঘটনা সত্যি। কাওসার মিয়া নিজ ঘরে বসে ফাঁকা গুলি ছুড়েছেন। তবে কি করণে গুলি ছুড়েছেন সে বিষয়টি জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
Reporter Name 














