নগরীতে শওকত'র প্রতারনা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




নগরীতে শওকত’র প্রতারনা

নগরীতে শওকত’র প্রতারনা




আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীণ নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন গনি ভবনের পাশের খালপাড় মোড় থেকে একজন ওয়ার্কসপ ব্যবসায়ীকে ২০ হাজার সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১ জনকে নামধরা ও অজ্ঞাতনামা ০৪/০৫ জন কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং- ৪,এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক এস আই ফিরোজ আলম মুন্সী ফরিদপুর জেলার ভাংগা থানার রায়পাড়া সদরদী এলাকার ১নং আসামী শওকত খাঁ(৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলা সূত্রে জানাযায়, প্রতারনার শিকার গৌরনদী থানার বেজগাতী এলাকার ওয়ার্কসপ ব্যবসায়ী -মোজাম্মেলে হোসেন(৩৯) ০৫ নভেম্বর জেলার বাবুগঞ্জ কলেজ গেইট পরিচিত সাইদুল এর গ্রীল তৈরীর ওয়ার্কশপ এর দোকানে আসে। সেখানে প্রতারক শওকত খাঁন এর সাথে পরিচয় হয় মোজাম্মেল হোসেনের। তখন আসামী শওকত হোসেন বাদী মোজাম্মেল কে ১০০রিয়ালের একটি সৌদি নোট দেখিয়ে বলে এরকম ২০ হাজার রিয়াল বিক্রয় করার প্রস্তাব দেয়।

মোজাম্মেল রাজী হলে ০৮/১১/২০১৮খ্রিঃ তারিখ সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ইছাকাঠী এলাকার গনি ভবনের পাশের খালপাড় মোড় টাকা ও রিয়াল লেনদেনের সময় নির্ধারন করা হয়। ঘটনার দিন নামধরা আসামী শওকতসহ ৪/৫জন মোজ্জাম্মেলের কাছ থেকে রিয়াল না দিয়েই ৩লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহমান মুকুল বলেন,সৌদি রিয়ালের প্রলোভনে প্রতারনার মামলায় নামধরা আসামীকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আসামীদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD