সংবাদ শিরোনাম:

নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:50:44 am, Saturday, 5 October 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা। বিগত ১১ বছর ধরে শারদীয় দুর্গোৎসবে স্থানীয়ভাবে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পীরা তাদের মৃৎ সামগ্রী প্রদর্শন করেছেন।শুক্রবার (২ অক্টোবর) নগরীর অশ্বিনী কুমার হলে উৎসবের প্রথম দিন মৃৎশিল্প মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সম্মিলিত মঙ্গলসঙ্গীত, নৃত্য ও বাদ্যের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন উদ্বোাধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, প্রবীণ সাংবাদিক মানববেন্দ্র বটব্যাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল চেম্বারের পরিচালক মিনাল কান্তি সাহা ও ভানু লাল দে।

আয়োজক কমিটির আহ্বায়ক সুশান্ত ঘোষ জানান, মৃৎশিল্পের প্রসার ও ঐতিহ্যের সংরক্ষণের জন্য ১১ বছর আগে তারা এমন আয়োজন শুরু করেন। দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পীরা মেলায় তাদের মৃৎ সামগ্রী প্রদর্শন করেন। প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার মৃৎশিল্পীদের সম্মাননা জানানো হবে। সুশান্ত ঘোষ জানান, সম্মেলনে এ বছর দেড় শতাধিক মৃৎশিল্পীকে সম্মাননা জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা

প্রকাশের সময় : 12:50:44 am, Saturday, 5 October 2019