সংবাদ শিরোনাম:

নগরীতে জিনের বাদশা বেশে টাকা আত্মসাৎ, দম্পতি আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:12:35 pm, Monday, 19 August 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব  প্রতিনিধি॥  বরিশালের কলাপট্টিতে প্রতারণামূলকভাবে জিনের বাদশা সেজে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ সোমবার (১৯ আগস্ট) সকালে ডিবির প্রেরিত ই-বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তাদের নগরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে আটক করে ডিবি।

আটককৃতরা হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলের হাট এলাকার বাসিন্দা মো. আলমগীর হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪৫) এবং ইউসুফের স্ত্রী মোছা. সাহিদা বেগম (৩০)। তাদের বাড়ি চরকাউয়ায় হলেও তারা বরিশাল নগরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকত।

ডিবির এসআই সৈয়দ খায়রুল আলম জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার মোজাম্মেল সরদারের স্ত্রী বিগত সময়ে একটি মামলা করেন। যে মামলায় অভিযোগ করা হয় ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম জিনের বাদশা সেজে প্রতারণামূলকভাবে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করেছে। ওই মামলার সূত্র ধরেই তাদের আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে জিনের বাদশা বেশে টাকা আত্মসাৎ, দম্পতি আটক

প্রকাশের সময় : 10:12:35 pm, Monday, 19 August 2019