বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নগরীতে ছিনতাইকারী ও ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:05:45 am, Friday, 21 June 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নগরীর এক যুবককে মারধর করে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার এক ঘণ্টার মাথায় তা উদ্ধার করল গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেই সাথে ৩ ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে। এর আগে রাত ৮টার দিকে শহরের রাজা বাহাদুর সড়ক এলাকায় আকাশ দেবনাথ (২২) নামে এক যুবককে মারধর করে সাথে থাকা ৫ হাজার ৩৪৯ টাকা ও একটি মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার আকাশ বরিশাল শহরের ভাটিখানা ষোলবাড়ি এলাকার কালা চান দেবনাথের ছেলে।

তিনি হিমালয় নামে একটি কসমেটিকস ডিলারের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। তিনি বলেন, কাজ শেষে রাতে বাইসাইকেল নিয়ে সদর রোড থেকে চাঁদমারী যাওয়ার পথে রাজা বাহাদুর রোডে তিন যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তারা সাইকেল থেকে তাকে নামিয়ে একটি বাসার গেটে ভেতরে ঢুকিয়ে মারধর করে নগদ টাকা ও নিজের ব্যবহৃত মুঠোফোনটি নিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ জানায়, ছিনতাইয়ের খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সাথে সাথে অভিযান শুরু করেন। ঘণ্টা খানেকের মাথায় শহরের কেডিসিসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত হৃদয়, মঞ্জু মৃধা ও আছিবকে গ্রেপ্তার করে।

সেই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া সমুদয় টাকা ও আকাশের মোবাইল ফোনটি। এসআই দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধেকোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

বরিশালে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরী থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের শহরের মড়কখোলা পুল এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- ঝালকাঠি শেখেরহাট গ্রামের জালাল হাওলাদারের ছেলে রুমন হাওলাদার (২৬) এবং বরিশাল শহরের পশ্চিম কাউনিয়া হওলাদার লেনের লুৎফর রহমান হাওলাদারের ছেলে শফিকুল ইসলাম (৩০)।গোয়েন্দা পুলিশ জানিয়েছে- গ্রেপ্তাররা দুইজনে ফেন্সিডিলগুলো বিক্রির অপেক্ষায় ছিলেন। ওই সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

তখন তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পরে তারা স্বীকার করেছে ফেন্সিডিলের মালিক ঝালকাঠি জেলার আবুল হোসেনের ছেলে এজাজ হোসেনের।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বরিশালটাইমসকে জানান, এজাজেরর কাছ থেকে ফেন্সিডিল এনে শফিক ও রুমান বরিশালে বিক্রি করতেন।এই ঘটনায় তাদের তিনজনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট কাউনিয়া থানায় একটি মামলা করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নগরীতে ছিনতাইকারী ও ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রকাশের সময় : 02:05:45 am, Friday, 21 June 2019