নগরীতে ‘চিরদিনের মান্না দে’ সংগীত সন্ধ্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে ‘চিরদিনের মান্না দে’ সংগীত সন্ধ্যা

নগরীতে ‘চিরদিনের মান্না দে’ সংগীত সন্ধ্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক।। ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে স্বরণে ‘চিরদিনের মান্না দে’ সংগীত সন্ধ্যা বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে। মান্না দে সঙ্গীত সন্ধ্যা উদ্যাপন পর্ষদের আয়োজনে সোমবার সন্ধ্যায় নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সংগীত সন্ধ্যার উদ্বোধণ করা হয়।

মান্না দে সঙ্গীত সন্ধ্যা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক বিজয় কৃষ্ণ দে’র সভাপতিত্বে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস ও আইনজীবী লস্কর নুরুল হক প্রদীপ প্রজ্জলন করে সংগীত সন্ধ্যার উদ্বোধণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব গোপাল কৃষ্ণ গুহ রিপন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, প্রফেসর লুৎফে-ই আলম, টুনু রানী কর্মকার, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক দেবাশিষ চক্রবর্তী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, নারী নেত্রী পুস্প চক্রবর্তী, বাসুদেব ঘোষ, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ প্রমুখ।

সংগীত সন্ধ্যায় মান্না দে’র গান পরিবেশন করেন শিল্পী চঞ্চল নট্টো, মৈত্রি ঘড়াই, সুখেন্দু শেখর, শহিদুজ্জামান মামুন ও জাহিদুল সরদার জিকু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD