নগরীতে একটি পাম্প দিচ্ছে দুই হাজার পরিবারকে যন্ত্রানা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে একটি পাম্প দিচ্ছে দুই হাজার পরিবারকে যন্ত্রানা !

নগরীতে একটি পাম্প দিচ্ছে দুই হাজার পরিবারকে যন্ত্রানা !

নগরীতে একটি পাম্প দিচ্ছে দুই হাজার পরিবারকে যন্ত্রানা !




রিয়াজ মাহামুদ আজিম ॥ বরিশাল নগরীর কাশিপুরের তিনটি ওয়ার্ডে পানির সংকট চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে রয়েছে দুই হাজারের বেশি পরিবার। মাসে মাসে পানির বিল পরিশোধ করলেও দীর্ঘ ৬/৭ মাস পানি না পেয়ে হতাশ প্রকাশ করেছে ওয়ার্ডবাসীরা।

 

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সূত্রে জানা গেছে, নগরীর পশ্চিমাংশে অবস্থিত ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের গ্রাহকদের পানি সরবরাহ করতে নির্ভর করতে হয় ২৯ নং ওয়ার্ড এলাকার কাশিপুর হাইস্কুল ও কলেজ প্রাঙ্গনে স্থাপিত পাম্পের ওপর। এদিকে পানি উত্তোলন করতে গিয়ে বালু জমাট বেঁধে অকেজো হয়ে গেছে পাম্পটি।

 

ফলে পর্যাপ্ত পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে সংকট নিরসনে পাম্পের পাশেই নতুন করে একটি আধুনিক প্রডাকশন ওয়েলজ (গভীর নলকূপ) স্থাপনের কাজ চলছে বলে জানা গেছে। নগরীর ২৮ নং ওয়ার্ডের ফিসারি রোড এলাকার আব্দুল ছত্তার জানান,৬/৭ মাস যাবত পানি না পেয়ে প্রতি মাসে বিসিসির বিল পরিশোধ করে যাচ্ছি। এই সমস্যার সমাধান কতদিনে হবে তা বিসিসির লোকেরাই ভালো বলতে পারবেন।

 

কাশিপুর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠী এলাকার জয়নাল তালুকদার বলেন, কিছু দিন আগে বিসিসিতে গিয়ে পানির সংকটের বিষয়টি রেজিষ্টার খাতায় নাম ঠিকানা ফোন নম্বার দিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান তারা করেননি। চহঠা এলাকার লিপি বেগম বলেন, অনেক মাস যাবত পানির সমস্যায় আছি। যতটুকু পানি সিটি করপোরেশনের সরবরাহ লাইনে আসে তা দিয়ে গৃহস্থালির কোনো কাজ সম্পন্ন করা যায় না।

 

বিষয়টি নিয়ে দপ্তরটির নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান জানান, আগামী এক মাসের মধ্যে পানি সরবরাহ করতে পারবো। বর্তমানে রেন্টিতলা, নথুল্লাবাদ দুইটি পাম্প থেকে পানি সরবরাহ রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD