সংবাদ শিরোনাম:

নগরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:08:21 pm, Sunday, 8 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রোববার (০৮ মার্চ) আলোচনা সভা ও ১১ নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংস্থা যৌথভাবে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভার আয়োজন করে। বেলুন-ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিথি বৃন্দ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

এছাড়াও আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটি- ‘সনাক’ বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদা, মহিলা পরিষদ বরিশাল জেলার সভাপতি রাবেয়া খাতুন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গীর কবির, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নারী দিবসের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে বক্ত রাখেন। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ এবং দেশের উন্নয়নে নারীদের ভুমিকা রাখার বিষয়ে আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে প্রথম বারের মতো আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ নারীকে বিশেষ সম্মাননা এবং পুরস্কার প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে। এর আগে ৮ মার্চ রাতে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে ‘আঁধার ভাঙ্গার শপথ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। অশ্বিনী কুমার টাউন চত্ত্বরে বরিশার জেলা জোট আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের সময় : 03:08:21 pm, Sunday, 8 March 2020