নগরীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ এক নারীকে আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ এক নারীকে আটক

নগরীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ এক নারীকে আটক

নগরীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ এক নারীকে আটক




রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গভীর রাতে ২৯ নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়ক এলাকায় অভিযান চালিয়ে শারমিন বেগম নামে ওই নারীকে ১ লক্ষ ৫৫ হাজার জাল টাকাসহ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃত নারীর ঠিকানা পাওয়া যায়নি।

 

সে নান্নু হাওলাদারের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সুত্র মতে জানা যায়, গতকাল গভীর রাতে ওই এলাকার আয়ুব আলী খানের ভারাটিয়া বাসায় অভিযান চালিয়ে শারমিন বেগমকে আটক করা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জাহিদ বিন আলম। আটককৃত নারীকে জিগাসাবাদ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

 

 

এদিকে আয়ুব আলী খানের এক পুত্র জানান, শারমিন বেগম ও তার স্বামী নান্নু দেড় মাস হয়েছে আমাদের বাসা তারা ভাড়া নিয়াছেন। অপরদিকে স্বামী নান্নুর বিরুদ্ধে কিছু দিন আগে শারমিন বেগম একটি মামলা দায়ের করছেনে বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে স্বামীর বিরুদ্ধে মামলা করার কারনেই তাকে ফাঁসানো হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

 

এদিকে এয়ারপোর্ট থানার মোবাইল অপারেটারকে ফোন দিয়ে এডিসির ফোন নম্বার চাইলে তিনি নাম্বার না দিয়ে বলেন সব স্থানে মোবাইল নাম্বার টানানো আছে সেখান থেকে খুঁজে নেনে বলে ফোন রেখে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD