সংবাদ শিরোনাম:

ধানক্ষেতে গৃহবধূর মাথা ও কোমরের অংশ উদ্ধার,বুক আর পায়ের অংশ নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:25:21 pm, Wednesday, 7 October 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর সুবর্ণচরে ধানক্ষেত থেকে এক গৃহবধূর মাথা ও কোমরের অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো বুক আর পায়ের অংশ পাওয়া যায়নি।

বুধবার বিকেলে উপজেলার চরজব্বার ইউপির উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে লাশের দুই টুকরো উদ্ধার করা হয়।

নিহত নূর জাহান বেগম একই গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে হুমায়ুন কবির।

তিনি বলেন, বুধবার ভোর থেকে আমার মা নিখোঁজ ছিলেন। বিকেলে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে লাশের টুকরো দেখেন এক নারী। পরে বিষয়টি জানাজানি হলে লাশের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি এটি আমার মায়ের লাশ।

ওই গৃহবধূকে হত্যার পর চার টুকরো করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, লাশের দুই টুকরো উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার করা টুকরোগুলোর মধ্যে মাথা আর কোমরের অংশ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ধানক্ষেতে গৃহবধূর মাথা ও কোমরের অংশ উদ্ধার,বুক আর পায়ের অংশ নেই

প্রকাশের সময় : 07:25:21 pm, Wednesday, 7 October 2020