ধর্ষণ শেষে শিশুটির হাতে ৫ টাকা দিয়ে বাড়ি... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণ শেষে শিশুটির হাতে ৫ টাকা দিয়ে বাড়ি…

ধর্ষণ শেষে শিশুটির হাতে ৫ টাকা দিয়ে বাড়ি…

ধর্ষণ শেষে শিশুটির হাতে ৫ টাকা দিয়ে বাড়ি...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিশু মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার সকালে হরিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটলেও মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

 

ঘটনার বর্ননা দিয়ে ওই শিশুর নানি জানান, শনিবার সকালে প্রতিবেশী শেখ ছামিদের ছেলে শেখ জামির (৪৫) তার শিশু নাতনিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে ওই শিশুকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই শিশুকে ৫ টাকা হাতে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে শিশুটি কান্না করতে থাকলে তার নানি তাকে জিজ্ঞাসা করলে নির্যাতনের কথা বলে। পরে দুপুরের দিকে অভিযুক্ত জামিরের বাবার কাছে অভিযোগ দিলে বিচারের আশ্বাস দেন তিনি। কিন্তু তিন দিনেও বিচার না পেয়ে ঘটনা স্থানীয় মেম্বারকে জানান হয়। মেম্বার তাকে চিকিৎসা ও থানায় জানাতে বলেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

 

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, নির্যাতনের শিকার ওই শিশু মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তাকে মেডিক্যাল পরীক্ষার করা হবেও বলে তিনি জানান। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম জানান, বিষয়টি জানার পর তদন্ত করে দেখা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD