ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত




অনলাইন ডেস্ক: মেহেরপুরে গাংনীতে ধর্ষণ ও এসিড নিক্ষেপ মামলার আসামি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহতের নাম ইয়াকুব আলী কাজল।এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।আজ শনিবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কাজল গাড়াডোব গ্রামের জালাল উদ্দিন হাবুর ছেলে। গাংনী থানায় স্কুলছাত্রীকে অপহরণ পূর্বক গণধর্ষণ ও এক গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার পলাতক আসামি ছিলেন তিনি।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামি ইয়াকুব আলী কাজলকে বৃহস্পতিবার রাতে গাংনী উপজেলার ধলা গ্রাম থেকে আটক করা হয়। পরে রাতে তার দেওয়া তথ্য অনুযায়ী গাংনী থানা পুলিশ গাড়াডোব গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে কাজলের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্ষায়ে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দু’পক্ষের গোলাগুলিতে কাজল নিহত হয়।

পরে পুলিশ কাজলকে গুলিবৃদ্ধ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে গৃহবধূ পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় রসিকতার ছলে পানি জাতীয় কিছু তার মুখ ও শরীরে ঢেলে দেয় কাজল। বিষয়টি প্রথম টের না পেলেও পরবর্তীতের এসিডের প্রতিক্রিয়া শুরু হলে গৃহবধূ ও তার পরিবার গোপন রেখেই পুলিশে জানায়। রাতেই কাজলকে আটক করা হয়।

গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘যাতায়াতের পথে বিভিন্ন সময় কাজল আমাকে লক্ষ্য করতো। সে আমাকে খুব পছন্দ করে এমন কথাবার্তা বলতো। আমি প্রতিবাদ করায় সে আমাকে এসিডে পুড়িয়ে দিয়েছে।’গত বছরের ২০ ডিসেম্বর সন্ধ্যায় গাডাডোব গ্রামের ছাত্রীকে অপহরণ পূর্বক গণধর্ষণ করে কাজলসহ কয়েকজন। ওই ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি হচ্ছে ইয়াকুব হোসেন কাজল। ঘটনার পর তারা আত্মগোপন করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD