সংবাদ শিরোনাম:

ধর্ষণ থেকে বাঁচতে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:45:48 pm, Thursday, 30 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধায় ধর্ষণ থেকে বাঁচতে রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন এক গৃহবধূ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাঁচ সন্তানের বাবা রুহুল আমিন ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তাকে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল কাদের জানান, বহ্মপুত্র নদের চরাঞ্চলের ওই গ্রামের এক জেলের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী রুহুল আমিন দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়। বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে লম্পট রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ তার সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়।

তিনি বলেন, অবস্থা বেগতিক দেখে রুহুল ঘরের দরজা ভেঙ্গে দৌড়ে পালিয়ে যায়।

ওই গৃহবধূ বলেন, ‘লম্পট রুহুল আমিন আমাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। নিজের নিরাপত্তা চেয়ে এর আগে গাইবান্ধা কোর্টে একটি জিডি করেছি। এরপরেও তিনি আমাকে উত্যক্ত করে আসছিল। বুধবার রাতে আমার স্বামী নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে রুহুল আমিন ঘুমন্ত অবস্থায় আমাকে ধর্ষণ চেষ্টা করলে নিজের সম্ভ্রম বাঁচাতে বাধ্য হয়ে এই কাজ করছি।’

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে এর আগেও ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় মাতাব্বররা মীমাংসা করে দিয়েছিলেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হারুন-অর-রশিদ জানান, রুহুল আমিন নামে পুরুষাঙ্গ কাটা এক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ধর্ষণ থেকে বাঁচতে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

প্রকাশের সময় : 10:45:48 pm, Thursday, 30 April 2020