ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বরিশালে জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বরিশালে জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার মানববন্ধন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বরিশালে জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার মানববন্ধন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বরিশালে জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার মানববন্ধন




পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ শনিবার (১০ই অক্টোবর) সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শের সংগঠন জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার আয়োজনে দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিতে সকাল ১১ ঘটিকায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর শাখার সভাপতি মো আশিকুর রহমান-এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর শাখার সাধারন সম্পাদক হাওলাদার মোঃ জাহিদের পরিচালনায় মানববন্ধনে মুঠোফোনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টি সভাপতি এ্যাডঃ এ.কে.এম. মুরতজা আবেদীন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টি বরিশাল মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে.এম. মোস্তফা সহ আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

 

 

এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি পিডিএম মিজান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হাওলাদার, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাসিন আহমেদ আবির, সদস্য মুন্না হাওলাদার, সদস্য সাব্বির হাওলাদার, সদস্য আকাশ, বানারীপাড়া উপজেলা সহ-সভাপতি মিঠু, সাধারন সম্পাদক আহাদ হাওলাদার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, কেদারপুর ইউনিয়ন-এর মোঃ রবিউল আহমেদ জয়, তাহসিন আহমেদ তানভীর সহ আরো বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

 

দেশে অব্যাহত খুন ও ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের দাবি ও নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সাথে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে, বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সাথে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD