ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩

ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩

ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত এবং সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে নগরীর সদর থানার উত্তর সালনা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর সালনা সরকার পাড়ার মাজু সরকারের ছেলে ধর্ষক রাশেদুল (২৬) এবং সহায়তাকারী মাজু সরকারের বাড়ির ভাড়াটে বাসচালক জাভেদ (১৯)। এ ছাড়া ধর্ষণের সহযোগী হিসেবে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

 

র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, পূর্ব পরিচয়ের সূত্রে জাভেদ এবং ওই কিশোরের সহায়তায় বখাটে রাশেদুল রবিবার রাত ৭টার দিকে ওই কিশোরীকে ফুসলিয়ে ঘরের বাইরে আনে। পরে রাশেদুল তাকে মুখ চেপে ধরে গরুর হাট সংলগ্ন সরকারী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। জানতে পেরে কিশোরীর পিতা দ্রুত ঘটনাটি গাজীপুর র‌্যাব-১ এর কার্যালয়ে এসে অভিযোগ করেন।

 

 

বিষয়টি আমলে নিয়ে র‌্যাব তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই তিনজনতে হাতেনাতে আটক এবং নির্যাততা কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার কিশোরীর পিতা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD