সংবাদ শিরোনাম:

ধর্মীয় উগ্রবাদ ও গণহত্যাকারীদের বিচার হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত: তারেক রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:40 pm, Wednesday, 19 March 2025
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান হলে গণতন্ত্রের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে। এতে দেশ ইমেজ সংকটে পড়বে।” তিনি বলেন, “ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের প্রতিহতের পাশাপাশি গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত।” তার মতে, “এখন নির্বাচন না দেওয়ার কারণেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় নিতে হয়েছে। তাই নির্বাচন গুরুত্বপূর্ণ।”

এসময় তিনি সরকারের কয়েকজন উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক দলদের ভিন্ন সুরে কথা বলার বিষয়ে মন্তব্য করেন। তার মতে, “যদি জনগণের আকাঙ্খা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া হয়, তবে জনগণের কাছে ভুল বার্তা যাবে।”

তারেক রহমান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “নির্বাচন একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। জনগণই তাদের মত প্রকাশ করার জন্য একমাত্র উৎস।”

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি নিয়ে তাদের মতামত প্রকাশ করেন এবং গণতন্ত্রের উন্নয়ন ও সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ধর্মীয় উগ্রবাদ ও গণহত্যাকারীদের বিচার হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত: তারেক রহমান

প্রকাশের সময় : 07:56:40 pm, Wednesday, 19 March 2025