দ্বিতীয়বার বিশ্বের বুকে রেকর্ড গড়ল ঝালকাঠির ছেলে আশিকুর রহমান জুবায়ের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দ্বিতীয়বার বিশ্বের বুকে রেকর্ড গড়ল ঝালকাঠির ছেলে আশিকুর রহমান জুবায়ের

দ্বিতীয়বার বিশ্বের বুকে রেকর্ড গড়ল ঝালকাঠির ছেলে আশিকুর রহমান জুবায়ের

দ্বিতীয়বার বিশ্বের বুকে রেকর্ড গড়ল ঝালকাঠির ছেলে আশিকুর রহমান জুবায়ের




ঝালকাঠি প্রতিনিধি॥ গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের হারানো অবস্থান পুনরুদ্ধার করলেন বাংলাদেশের ঝালকাঠির ছেলে আশিকুর রহমান জুবায়ের। ‘নিক থ্রো অ্যান্ড ক্যাচ’ ক্যাটাগরিতে ৩০ সেকেন্ডে ৩৩ বার অর্থাৎ কাঁধ দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে ফের কাঁধের ওপর নিয়ে আসার ফ্রি স্টাইলটিতে দ্বিতীয়বার গিনেস বুক ওয়ার্ল্ডস-এ নাম তুলেছেন তিনি।

 

 

গত ২০ সেপ্টেম্বর গিনেস বুক কর্তৃপক্ষ জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় যুবক তরুণ কুমারের ৩০ সেকেন্ডে ২৯ বারের করা রেকর্ডটি ভেঙে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম আবারো তুলেন জুবায়ের।

 

 

জুবায়ের ঝালকাঠি সদরের মসজিদবাড়ি রোড এলাকার বাসিন্দা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

 

 

এর আগে জার্মানির এক যুবকের ৬০ সেকেন্ডে ৬২ বার বল শূন্যে বসানো রেকর্ড ভেঙে ফেলেন জুবায়ের। ৬০ সেকেন্ডে ৬৫ বার করে প্রথম রেকর্ড করে গিনেস বুকে নাম লিখে ঝালকাঠিবাসীকে গর্বিত করেন তিনি।

 

 

ক্রিকেট ও ফুটবলের প্রতি আগ্রহ থেকেই পড়াশোনার পাশাপাশি স্কুল পর্যায়ের দলেও সুযোগ পান জুবায়ের। ফুটবলকে ঘিরে দৃষ্টান্ত স্থাপনের স্বপ্ন দেখেন তিনি। আর সেই চিন্তাভাবনা থেকেই কাঁধের ওপর ফুটবল নাচিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দ্বিতীয়বার নাম লিখিয়েছেন ঝালকাঠির ছেলে জুবায়ের।

 

 

জুবায়েরের বাবা জালাল আহম্মদ একজন পেশাদার ঠিকাদার। তার মা একজন গৃহিনী। পরিবারে চার ছেলে মধ্যে সবার ছোট জুবায়ের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ঝোঁক তার।

 

 

২০১৪ সালে ঝালকাঠি সরকারি হাই স্কুল থেকে কমার্স বিভাগে ‘এ প্লাস’ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন জুবায়ের। এরপর ঢাকার মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ‘এ’ গ্রেডে এইচএসসি পাস করেন তিনি। পরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন।

 

 

পড়াশোনার পাশাপাশি ফুটবল-ক্রিকেটে আগ্রহী জুবায়ের টেলিভিশন, ইন্টারনেটে পৃথিবীর নামি-দামি খেলোয়াড়দের খেলা দেখতেন। পড়াশোনার ফাঁকে ভিন্ন ধারার ফুটবলের এই খেলায় সময় দেন।

 

 

জুবায়েরের বাবা জালাল আহম্মদ বলেন, দেশে খেলাধুলায় বেশি সাফল্য মেলে না বলেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। কিন্তু সে দ্বিতীয়বার বিশ্বরেকর্ড করেছে। আমি চাই, সে আরো এগিয়ে যাক, বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করুন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD