বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মঙ্গলবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:25:56 pm, Sunday, 28 January 2024
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি)। সংসদ অধিবেশন চলাকালে সার্বিক নিরাপত্তায় সতর্ক পাহারায় থাকবে ‍পুলিশ।

অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার (২৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানান।

আদেশে সোমবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষের আসন বণ্টনের খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। সেখানে বিরোধীদলীয় নেতার আসনটি জাপা চেয়ারম্যান জি এম কাদেরের জন্য বরাদ্দ রাখা হয়েছে। জাপা সদস্যদের পর বিরোধী দলের সারিতে আসন বরাদ্দ পেয়েছেন কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্রমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে তারা পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মঙ্গলবার

প্রকাশের সময় : 08:25:56 pm, Sunday, 28 January 2024