বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দোকান খোলার সঙ্গে রাতে বাইরে থাকার সময়ও বাড়াল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:15:02 am, Wednesday, 1 July 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দোকান খোলার রাখার সময় বাড়ানোর সঙ্গে রাতে বাইরে থাকার সময়ও বাড়াল সরকার। নতুন নিয়মে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়ায় বিধিনিষেধ থাকবে। এতদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়ায় বিধিনিষেধ ছিল।বর্তমান সময়ের মতো স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে অফিস চালু থাকবে, চলবে গণপরিবহনও।

৩ আগস্ট পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে মঙ্গলবার (৩০ জুন) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

আগের নির্দেশনা অনুযায়ী, রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন তা আরও শিথিল করা হলো।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দোকান-পাট, শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যদিও এতদিন বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দোকান খোলার সঙ্গে রাতে বাইরে থাকার সময়ও বাড়াল

প্রকাশের সময় : 02:15:02 am, Wednesday, 1 July 2020