সংবাদ শিরোনাম:

দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:20:30 am, Friday, 30 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চার্টার্ড বিমানে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েক সদস্য। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিনদিনের মাথায় দেশ ছাড়লেন তারা। আনভীর এ মামলার একমাত্র আসামি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বুধবার একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন আনভীরের পরিবারের কয়েকজন সদস্য। আজ তাদের দেশ ছাড়ার কথা।

ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে রওনা দেয় বলে জানা গেছে। যার গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।

চার্টার্ড ফ্লাইটে সদস্য ছিলেন আটজন। যাত্রী তালিকা অনুযায়ী দেশ ছেড়েছেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান ও তাদের মেয়ে। এছাড়া দুই পরিবারের তিনজন গৃহকর্মী ডায়ানা হার্নানডেজ চাকানান্দো, মোহাম্মদ কাদের মীর ও হোসনে আরা খাতুন। এর আগে দেশ ছেড়েছেন আনভীরের ছোট ভাই সাফওয়ান সোবহানও।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান দুই নম্বর অ্যাভিনিউয়ের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলার পর ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এরই মধ্যে আনভীরও দেশ ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশ ছাড়লেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান

প্রকাশের সময় : 12:20:30 am, Friday, 30 April 2021